নিজস্ব প্রতিবেদক,কাঞ্চন শর্মা:
সম্প্রতি নরসিংদী-তে অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যুবরণকারী চঞ্চল ভৌমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নোয়াখালী জেলা টিম। বিদেশে অবস্থানরত কয়েকজন দাতা সদস্যের আর্থিক সহযোগিতায় একটি গাভী ও একটি বাছুর পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
চঞ্চল ভৌমিকের বাড়ি মুদাফরগঞ্জ বাজার এলাকায়। পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং তাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়। বিদেশি দাতারা নিজ উদ্যোগে গাভী ও বাছুর ক্রয়ের ব্যবস্থা করেন এবং তা সরাসরি পরিবারের কাছে পৌঁছে দেয় নোয়াখালী জেলা টিমের স্বেচ্ছাসেবীরা।
পরিবার সূত্রে জানা যায়, চঞ্চল ভৌমিকের এক ভাই প্রতিবন্ধী এবং এখনো পর্যন্ত তারা উল্লেখযোগ্য কোনো সহায়তা পাননি। প্রতিবন্ধী ভাইয়ের চলাচলের জন্য একটি উন্নতমানের ইলেকট্রনিক হুইলচেয়ার প্রয়োজন। এ বিষয়ে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যারা এই মহতী কাজে সহযোগিতা করেছেন তাদের জন্য সকলের আশীর্বাদ ও প্রার্থনা কামনা করা হচ্ছে। পাশাপাশি চঞ্চল ভৌমিকের পরিবারের জন্য আরও সহায়তার আবেদন জানানো হয়েছে।
সহযোগিতার মাধ্যম:
নগদ (চঞ্চলের মায়ের নম্বর): 01810458865
বিকাশ/নগদ (আপন কাকা): 01717493019
ব্যাংক হিসাব বিবরণী:
নাম: প্রবিতা রাণী ভৌমিক
ব্যাংক: রুপালী ব্যাংক
শাখা: মুদাফরগঞ্জ, কুমিল্লা
হিসাব নম্বর: 2246010023434
(উল্লেখিত ব্যাংক হিসাবটি চঞ্চল ভৌমিকের মায়ের নিজস্ব অ্যাকাউন্ট)
ডিএমএন/