ভালুকায় দীপু দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

Spread the love

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মো. বাবলু মিয়া (২৪) নামের ওই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. বাবলু মিয়া ভালুকা উপজেলার স্বয়ার মাষ্টার বাড়ি ডুবালিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। গতকাল রাত ৯টার দিকে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর প্রজেক্টরের গেট সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযান শেষে মো. বাবলু মিয়া গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযান শেষে মো. বাবলু মিয়া গ্রেফতার

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে ফ্যাক্টরির গেটে লোক জড়ো করার মূল হোতার ভূমিকা পালন করেছে।

তিনি প্রথমে লোক সমবেত করে উত্তেজিত করেছেন এবং পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে মারধর করে হত্যা ও মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সক্রিয় সহযোগিতা করেছেন।

এ পর্যন্ত মামলায় মোট ২৩ জন আসামি গ্রেফতার হয়েছে, যার মধ্যে ১১ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *