পবিত্র রাম নবমী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় মহাসভায় ‘গীতা প্রচার ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। শঙ্খধ্বনি, বেদমন্ত্র ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, শ্রীমদ্ভগবদ্গীতা-এর বাণীকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত নেতৃত্ব কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। মোট ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞ ও নিবেদিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শ্রী জীবন কুমার রায়, চেয়ারম্যান শ্রী প্রণব কুমার রায়, ইন্সট্রাক্টর শ্রী জীবন চন্দ্র রায় এবং মহাসচিব শ্রী পলাশ চন্দ্র রায়।ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই সংগঠন ধর্মীয় পুনর্জাগরণে কাজ করবে এবং গীতার আদর্শে সমাজে নৈতিকতা, সত্য ও ন্যায়ের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং সংস্কৃত উচ্চারণে গীতা শিক্ষার প্রসার ঘটানোও তাদের অন্যতম উদ্দেশ্য।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব দিন দিন বাড়ছে। গীতার শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।অনুষ্ঠান শেষে আয়োজকরা সকল ধর্মপ্রাণ মানুষকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়ে ধর্মীয় জাগরণে ভূমিকা রাখার আহ্বান জানান।
ডিএমএন/
জয়তু গীতা প্রচার ফাউন্ডেশন