কালমাটি যুবসমাজ সনাতন ঐক্য সংঘের উদ্যোগে দুই মন্দিরে অনুদান প্রদান

Spread the love

লালমনিরহাট জেলার খুনিয়াগাছ সদর এলাকায় অবস্থিত দুইটি মন্দিরের সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে কালমাটি যুবসমাজ সনাতন ঐক্য সংঘ। সংগঠনের উদ্যোগে স্থানীয় ধর্মীয় স্থাপনার উন্নয়ন ও সংরক্ষণে এই সহায়তা দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা যায়, কালমাটি পূর্বপাড়া মা কালী ও দুর্গা মন্দিরে ৭ হাজার টাকা এবং কালমাটি পূর্বপাড়া হরিসভা সাধুরদিঘী দুর্গামন্দিরে ১৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মন্দির সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই অনুদান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কালমাটি যুবসমাজ সনাতন ঐক্য সংঘের অর্থ সম্পাদক কৃষ্ণ মোহন রায় এক বার্তায় জানান, ভবিষ্যতেও সংগঠনটি এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে।

ডিএমএন/

One thought on “কালমাটি যুবসমাজ সনাতন ঐক্য সংঘের উদ্যোগে দুই মন্দিরে অনুদান প্রদান

  1. সকলের সহোযোগিতায় সারাদেশে গড়ে উঠুক স্বপ্নের মন্দির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *