ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া পৃথক দণ্ডাদেশে তার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছরের, এক মামলায় আজমিনা সিদ্দিককে ৭ বছরের এবং শেখ পরিবারের আরেক সদস্য রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)-কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, অভিযুক্তরা ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি বিধি-বিধান লঙ্ঘন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজেদের ও স্বজনদের নামে প্লট বরাদ্দ গ্রহণ করেন। তদন্তে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, এসব মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে অভিযোগ গঠন করা হয় এবং দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
বিস্তারিত আসছে…
ডিএমএন/