নারীদের ঘরে আটকে রাখতে চায় জামায়াত—অভিযোগ মির্জা ফখরুলের

Spread the love

বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না জামায়াতে ইসলামী—এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত দেশটাকে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের বিরোধিতা করে। তারা চায় নারীরা ঘরের ভেতরেই সীমাবদ্ধ থাকুক। এ প্রসঙ্গে জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি সত্যিই নারীবিদ্বেষী মন্তব্য করা হয়ে থাকে, তবে সেটি অত্যন্ত অন্যায় এবং অনভিপ্রেত।
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, দেশে বর্তমানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায়।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“দেশের ভবিষ্যৎ এখন আপনাদের হাতে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না।”
গণসংযোগকালে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *