চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের প্রথম সপ্তমী পূজা পরিক্রমা অনুষ্ঠিত

Spread the love

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে প্রথম সপ্তমী পূজা পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নগরীর রাজাপুকুর থেকে শুরু হওয়া এ পরিক্রমা চেরাগী পাহাড়, কুসুমকুমারী স্কুল ও দেওয়ানজীপুকুর পাড় হয়ে চট্টগ্রামের কেন্দ্রীয় পূজামণ্ডপ জে এম সেন হল পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়।

পরিক্রমায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদীপ কান্তি দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সভাপতি যীশু কৃষ্ণ রক্ষিত, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক লিটন কান্তি দাশ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক লিটন মজুমদার।

এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তুহিন চৌধুরী, জীকু দত্ত, সুজিত চৌধুরী, নিউটন মজুমদার, অর্পণ পাল, রিয়েল চৌধুরী, সজীব ভৌমিক ও ক্লিনটন দাশ সুমনসহ অন্যান্য সদস্য।

পরিক্রমার মাধ্যমে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন অংশগ্রহণকারীরা। আয়োজকেরা জানান, দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পরিক্রমা সফল করতে সহযোগিতাকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগর কমিটি। একই সঙ্গে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *