নেছারাবাদের পূজা মিত্রের স্বপ্নপূরণ, রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের মেধাবী ছাত্রী পূজা মিত্র রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী ছাত্রী পূজা মিত্র।
রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী ছাত্রী পূজা মিত্র।

নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের ছাত্রী পূজা মিত্র রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। পূজা মিত্র ইদিলকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু পরিতোষ চন্দ্র মিত্রের মেয়ে।
শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে যাওয়া পূজা মিত্র ২০২২ সালে ইদিলকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ২০২৪ সালে শহীদ স্মৃতি কলেজ থেকে সুনামের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন।
অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল হিসেবেই রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার এই গৌরবজনক অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন শিক্ষক ও শুভানুধ্যায়ীরা। পূজার এই সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি একজন দক্ষ চিকিৎসক হিসেবে সমাজ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *