ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নারায়ন রায় (১২-১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ১০ জুন ২০২৬ (বুধবার) দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ নারায়ন রায় পীরগঞ্জ উপজেলার বনবাড়ি গ্রামের বাসিন্দা সুমন রায় ও দীপ্তী রানীর ছেলে। তিনি পীরগঞ্জ সেন্ট্রাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নারায়ন। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ছেলেটির সন্ধান পেতে পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি নারায়ন রায়ের সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ নম্বর:📞 01332032333 📞 01797994654
ঠিকানা:গ্রাম: বনবাড়ি, থানা: পীরগঞ্জ,জেলা: ঠাকুরগাঁও
পরিবারের সদস্যরা ছেলেটিকে দ্রুত খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়েছেন।
ডিএমএন/