মতলব উত্তরে ধর্মান্তর: সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, অর্জুন দেবনাথ এখন রোহান আহমেদ

Spread the love

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অর্জন দেবনাথ (২৫) নামের এক যুবক। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে রোহান আহমেদ।

অর্জুন দেবনাথ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সীরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হারাধন দেবনাথ ও সাধনা দেবনাথ দম্পতির ছেলে।

ধর্মান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলা নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট সম্পন্ন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রোহান আহমেদ জানান, “ইসলাম একটি শান্তির ধর্ম। এর আদর্শ, ন্যায়-নীতি ও জীবনব্যবস্থা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ব্যক্তিগতভাবে ভালো লাগা এবং বিশ্বাস থেকেই আমি ইসলাম গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। বিভিন্ন ইসলামিক বইপত্র অধ্যয়ন এবং মুসলিমদের সঙ্গে চলাফেরার মাধ্যমে তিনি ইসলাম সম্পর্কে ধারণা লাভ করেন। একপর্যায়ে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং ধর্মান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার এই ধর্মান্তরের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *