চট্টগ্রাম কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে মানবাধিকার কর্মীদের সাক্ষাৎ

Spread the love

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ প্রতীক্ষার পর প্রশাসনের বিশেষ সহায়তায় হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধাম অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (চিন্ময় প্রভু)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মীরা। গত ২৮ মার্চ ২০২৬ তারিখে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন কারাগারে গিয়ে চিন্ময় প্রভুর সঙ্গে সরাসরি কথা বলেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ এবং প্রখ্যাত মানবাধিকার কর্মী হেমন্ত জলদাস।

কারা অভ্যন্তরে প্রায় ২০ মিনিট স্থায়ী এই সাক্ষাতে ভাবগম্ভীর পরিবেশে প্রতিনিধি দলের সঙ্গে চিন্ময় প্রভুর বিস্তারিত মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা এবং কারাবন্দী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়া তার দ্রুত আইনি মুক্তি ও জামিন প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও বিশদভাবে কথা হয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ভাবাবেগ ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি শিগগিরই জামিনে মুক্ত হয়ে ফিরে আসবেন বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *