জগন্নাথ হল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ব্যবস্থা চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সম্পর্কে কুরুচিপূর্ণ ও ইতিহাস বিকৃত মন্তব্যের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

জগন্নাথ হল সংসদের পক্ষ থেকে দেওয়া এই স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শেখ হাবিবুর রহমান (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, সেশন ২০১৫-২০১৬, মাস্টার্স) সামাজিক যোগাযোগমাধ্যমে জগন্নাথ হল এবং ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনাবলি নিয়ে বিভ্রান্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন।

জগন্নাথ হল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ব্যবস্থা চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান
জগন্নাথ হল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ব্যবস্থা চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তিনি জগন্নাথ হলকে “জঙ্গি ও সন্ত্রাসীদের অভয়ারণ্য” বলে আখ্যায়িত করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিকে অবমাননা করেছেন, যা জাতীয় ইতিহাস ও চেতনার প্রতি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

এতে আরও বলা হয়, ১৯৭১ সালের অপারেশন সার্চলাইট-এর সময় জগন্নাথ হল ছিল পাকিস্তানি বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্যবস্তু, যেখানে নিরস্ত্র ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়।

এই প্রেক্ষিতে জগন্নাথ হল সংসদের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ, তার শিক্ষাগত সনদ বাতিল ও ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা, অপপ্রচারে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক ও সহ-সভাপতি পল্লব চন্দ্র বর্মন।

এছাড়া, অভিযোগ উঠেছে যে সংশ্লিষ্ট ব্যক্তি একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *