গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে আপন ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৬ মে) ভোররাতে আন্দার মানিক পূর্বপাড়া এলাকার লিবাস গেট সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে অভিযুক্তের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমএন/