ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী এবং ইংরেজি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজারপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, অনন্য গাঙ্গুলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
নিহতের বাবা জানান, অনন্য অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তবে সম্প্রতি তার মানসিক অবস্থার অবনতি হচ্ছিল, যা পরিবারকে দুশ্চিন্তায় ফেলেছিল।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
অনন্য গাঙ্গুলীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *