বাংলাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের ফার্স্ট সেক্রেটারি ও পলিটিক্যাল অফিসার Sebastian Riger-Brown-এর সঙ্গে বাংলাদেশ হিন্দু মহাসভার একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চেয়ারম্যান দীপক চন্দ্র গুপ্ত, মহাসচিব সুনীল শুভ রায়, দপ্তর সম্পাদক সাগর কর্মকার, যুগ্ম মহাসচিব প্রভাস চন্দ্র তন্ত্রী এবং মহানগর দক্ষিণ শাখার সভাপতি দুলাল সরকার।
সৌজন্য সাক্ষাৎকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বৈঠকে আলোচিত নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বাংলাদেশ হিন্দু মহাসভার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সাগর কর্মকার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমএন/