“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেদ ও ভাগবতীয় তত্ত্ব নিয়ে সেমিনার ও ফল উৎসব”

Spread the love

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের উদ্যোগে “বেদে বৈষ্ণব বা ভাগবতীয় তত্ত্ব” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সেমিনার ও ফল উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুন ২০২৬ খ্রি. বিশ্ববিদ্যালয়ের শহিদ হৃদয় তরুয়া ভবনস্থ সংস্কৃত বিভাগের রুম নম্বর-৫৩২৯-এ এ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্ত্তী। তিনি সেমিনারে বেদ ও ভাগবতীয় দর্শনের দার্শনিক, তাত্ত্বিক ও ধর্মীয় ব্যাখ্যা নিয়ে বিশদ আলোচনা করবেন বলে জানা গেছে।

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেদ ও ভাগবতীয় তত্ত্ব নিয়ে সেমিনার ও ফল উৎসব”

আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১:০০টায় সেমিনার শুরু হবে এবং দুপুর ১২:৩০টায় ফল উৎসব অনুষ্ঠিত হবে। এতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতি ড. লিটন মিত্র সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল ও সার্থক করার আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের গবেষণাধর্মী সেমিনার শিক্ষার্থীদের বৈদিক ও ভাগবতীয় দর্শন সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *