বহরমপুরে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও পদাবলী কীর্তনের আয়োজন

Spread the love

বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় সার্বজনীন শ্রীশ্রী গৌরগোবিন্দ সেবাশ্রম-এর উদ্যোগে ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার দূর্গাকাঠী ডাকঘরাধীন বহরমপুরে অবস্থিত আশ্রম প্রাঙ্গণে।

আশ্রম সূত্রে জানা গেছে, ১৪২১ বঙ্গাব্দ (২০১৫ খ্রিস্টাব্দ) সালে প্রতিষ্ঠিত এ সেবাশ্রমে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক আয়োজনে ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে।

অনুষ্ঠানের সময়সূচি:

🔹 ০৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ২১ মার্চ ২০২৬, শনিবার শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ গন্ধাধিবাস ও আধিবাস।

🔹 ০৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ২২ মার্চ ২০২৬, রবিবার (ভোর থেকে)মহানাম সংকীর্তন।

🔹 ০৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ২৩ মার্চ ২০২৬, সোমবারঅহোরাত্র ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

🔹 ০৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার বিকাল ৫টা থেকেঅহোরাত্র পদাবলী কীর্তন।

🔹 ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ২৫ মার্চ ২০২৬, বুধবারশ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ শেষে মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ।

অংশগ্রহণকারী কীর্তন দলসমূহ:

নামামৃত পরিবেশনায় অংশ নেবে—

নব দীপুশ্রী সম্প্রদায়, মাদারীপুর (মাস্টার: শ্রীমতি দীপু রানী)

রাজলক্ষ্মী সম্প্রদায়, বাগেরহাট (মাস্টার: শ্রীমতি রাজলক্ষ্মী অধিকারী)

অমৃত লাল সম্প্রদায়, বরিশাল (মাস্টার: শ্রী সুমন আইচ)

মা শিবানী অষ্টসখী সম্প্রদায়, ঢাকা (মাস্টার: শ্রীমতি বিউটি সরকার)

যুগল মিলন সম্প্রদায়, ঝালকাঠি (মাস্টার: শ্রী স্বপন ভাবক)

মহানাম ব্রত সম্প্রদায়, সাতক্ষীরা (মাস্টার: শ্রী নেত্রজিৎ বিশ্বাস)

পদাবলী কীর্তনে অংশ নেবে—

ভাই-বোন সম্প্রদায়, গোপালগঞ্জ

অশোক সম্প্রদায়, নড়াইল

(কীর্তনীয়া: শ্রী অশোক চক্রবর্তী ও শ্রীমতি বীনা রানী)

আয়োজক কমিটি জানিয়েছে, অনিবার্য কারণ ব্যতীত কীর্তনীয়া দলের কোনো পরিবর্তন হবে না।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ:

রেবতী রঞ্জন মজুমদার – ০১৭২১-৬৯০৮১৫

মিলন বড়াল – ০১৭১৬-৯১৯৬১০

অনুষ্ঠানটি সফল করতে কীর্তন পরিচালনা কমিটি ও সকল ভক্তবৃন্দ সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *