জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাইবার স্পেশালিস্ট শুভঙ্কর চন্দ্র পাল

Spread the love

দেশের সুপরিচিত সাইবার সিকিউরিটি কমিউনিটি ‘মহাকাল সাইবার টিম’-এর প্রধান অ্যাডমিন এবং জনপ্রিয় সাইবার স্পেশালিস্ট শুভঙ্কর চন্দ্র পাল বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতে নিজ বাসভবনে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর থেকে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

শুভঙ্করের ঘনিষ্ঠ সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি তীব্র মানসিক ডিপ্রেশন এবং বিরহজনিত কষ্টে ভুগছিলেন। বিশেষ করে আনিকা নামের এক ব্যক্তির দেওয়া অবহেলা এবং তার রাখা কিছু শর্ত পূরণ করতে গিয়েই শুভঙ্কর এই চরম পথ বেছে নিয়েছেন বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, গতকাল রাতে তিনি একসঙ্গে প্রায় ৫০ থেকে ৬০টি চিলক্স (Cilox) ও ডিসোপ্যান (Disopan) জাতীয় কড়া ঘুমের ওষুধ সেবন করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও অতিরিক্ত মাত্রার কারণে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আগামী কয়েক ঘণ্টা না গেলে কোনো নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

তার সহকর্মীরা বলেন, “শুভঙ্কর আমাদের টিমের প্রাণ। কারো দেওয়া কথা রাখতে গিয়ে তিনি যে এভাবে নিজেকে শেষ করার চেষ্টা করবেন, তা আমাদের ভাবনার বাইরে ছিল। আনিকার অবহেলাই আজ তাকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।”

এই ঘটনায় সাইবার কমিউনিটি এবং তার বিশাল অনুসারী মহলে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। শুভঙ্করের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *