খুলনার ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, দুই ছেলে সন্তানের জননী ফেন্সি বিশ্বাস নামের ওই নারী প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ফেন্সি বিশ্বাসের স্বামী আনন্দ বিশ্বাস। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায়। এছাড়া তার বাবার বাড়ি একই উপজেলার হাজিবুনিয়া গ্রামে। পরিবারের সদস্যদের অভিযোগ, সম্প্রতি তিনি একই এলাকার ইউনুস নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। একপর্যায়ে তিনি হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত তাকে খুঁজে বের করার দাবি জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও জানা গেছে, ফেন্সি বিশ্বাস দুই ছেলে সন্তানের মা। যার সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে সেই ইউনুসের বাড়িও মাদারতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুসেরও একটি পরিবার রয়েছে—তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে এবং মেয়ের বিয়েও দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা প্রশাসনের সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনার সত্যতা যাচাই এবং নিখোঁজ নারীর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
ডিএমএন/