প্রতি বছরের ন্যায় এবারও রাম নবমী উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট–এর পক্ষ থেকে শ্রী শ্রী রাম নবমী উদযাপন কমিটি–২০২৬ (আহ্বায়ক কমিটি) অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকার রামসীতা কমপ্লেক্স (২য় তলা), ১৯ জয়কালী মন্দির রোড থেকে ঘোষিত এই কমিটির মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের শুভ জন্মোৎসব উদযাপনের বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে শ্রী নিতাই দে সরকারকে। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন শ্রী দুলাল চন্দ্র মন্ডল, শ্রী সঞ্জয় ফলিয়া ও শ্রী শ্যামল কুমার ঘোষ।
উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার শ্রী মৃণাল কান্তি মধু।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শ্রী সুজন গাইন, শ্রী পলাশ সরকার ও শ্রী তপন মজুমদার।কমিটির সদস্য সচিব করা হয়েছে শ্রী সজিব কুন্ডু তপুকে।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী চয়ন বাড়ৈ, শ্রী পল্লব দাস ও শ্রী যাদব মিত্র।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শ্রী সজিব চন্দ্র দাস, শ্রী শুভজিৎ চক্রবর্তী, শ্রী প্রদীপ হালদার, শ্রী সবুজ দত্ত ও শ্রী গৌতম দাস।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ডিএমএন/