বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Spread the love

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।আজ সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন।

মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।
মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজেশ নাহা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা। এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করেছে। তাঁদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একুশের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *