রাজশাহীতে মহামায়া সেবা কল্প বাংলাদেশের উদ্যোগে বৈদিক গুরুকুলের শুভ উদ্বোধন

Spread the love

রাজশাহী বিভাগে ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহামায়া সেবা কল্প বাংলাদেশ-এর উদ্যোগে বৈদিক গুরুকুলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ মে) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুরে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ গুরুকুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ৩০ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী বিভাগীয় ০১ নং বৈদিক গুরুকুলের কার্যক্রম শুরু হয়েছে। গুরুকুলটি পরিচালনা করছে মহামায়া সেবা কল্প রাজশাহী অঞ্চল। এতে পাঠদান করবেন শ্রী রাজকুমার মন্ডল, যিনি আলীনগর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

অনুষ্ঠানে মহামায়া সেবা কল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গুরুকুলটির জন্য অর্থায়ন করেন মহামায়া সেবা কল্প খুলনা অঞ্চলের প্রধান উপদেষ্টা শ্রী মলয় গাইন, খুলনা অঞ্চলের সেবক শ্রী প্রান্ত দাস, পার্বত্য প্রখণ্ডের পরিচালক শ্রী হিমেল নন্দী অঙ্গন, রাজশাহী অঞ্চলের পরিচালক শ্রী সুকুমার চন্দ্র এবং সেবক শ্রী সৌরভ কাশ্যপ।এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুকুমার চন্দ্র, শ্রী সৌরভ কাশ্যপ, শ্রী নয়ন কাশ্যপ ও শ্রী লিখন হালদার।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী অঞ্চলের পরিচালক শ্রী সুকুমার চন্দ্র বলেন, “রাজশাহী বিভাগের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ও সামাজিকভাবে এগিয়ে নিতে আমরা কাজ করছি। ধর্মীয় শিক্ষার প্রসার এবং ধর্মান্তর প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বৈদিক গুরুকুল প্রতিষ্ঠার মতো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”

আয়োজকরা জানান, ভবিষ্যতে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় আরও বৈদিক গুরুকুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *