সভাপতি রূপ কুমার সরকার, সাধারণ সম্পাদক অপু সাহা
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এক বছর মেয়াদি নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
রবিবার (১৭ মে, ২০২৬) বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রীতম ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রূপ কুমার সরকার,

নির্বাহী সভাপতি হিসেবে হৃষিকেশ দাসগুপ্ত, সাধারণ সম্পাদক হিসেবে অপু সাহা

এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সন্দীপ রবি দাস।
সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন গৌরাঙ্গ দাস, মনতোষ পোদ্দার, টুম্পা দাস, রবিন সাহা, উদয় দাস, তপু দাস ও অন্ন সাহা।যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চয়ন শিকদার, সৌমন মন্ডল, পিনাক দেবনাথ, নয়নতারা বাড়ৈ, শুভ ভৌমিক, পুরবী বিশ্বাস ও রিমন দে। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন অবন্তী রায়।দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতাস রায় এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে কৃষ্ণ রায়। কোষাধ্যক্ষ পদে রয়েছেন অন্তু ধর এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন রায় ও পূজা সরকার।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জয়ন্ত রায়। সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন দুর্জয় দে, কৃষ্ণ কমল রায় ও শুভ রায়।ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন সর্বজিৎ সাহা। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্ত চক্রবর্তী, পুস্পিতা দাস, ত্রিপিতা দত্ত, তিতাস চন্দ্র দাস ও অনয় সাহা।
ছাত্র কল্যাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর দাস। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন নয়ন কুমার পাল ও জয়াঙ্গী রক্ষী।তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন জীবন চন্দ্র রায়। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত হালদার, অন্তর বিশ্বাস ও অদ্বৈত মোহন্ত।
আপ্যায়ন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শান্ত মহন্ত এবং সহ-সম্পাদক হয়েছেন তীর্থ বসু ও কাব্য সরকার রূপম।
সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রতন চক্রবর্তী। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন ঐশী রায় ও টুটুল সূত্রধর।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন সুশান্ত সাহা। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সত্যেন দাস, স্বর্ণেন্দু সূত্রধর, আবির কর, অপূর্ণা রায় ও কাব্য সাহা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন— লিজা তালুকদার, সোম বিশ্বাস, জগন্নাথ রায়, লাবণ্য দাস, পীযূষ দেবনাথ, দিগন্ত হাওলাদার, প্রীতম কুমার দেবনাথ, তনয় তরফদার, ওমি ঘোষ, অভিষেক রায় সাম্য, জনি বণিক, অর্ণব হাওলাদার এবং অঞ্জন দেবনাথ।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির সদস্যরা সনাতনী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে আরও গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে নতুন কমিটির সকল সদস্যকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ডিএমএন/