বরিশালে নিখোঁজ যুবক সৌরভ পাড়, পরিবার ও গ্রামে উদ্বেগের ছায়া

Spread the love

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের “(রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন)” শুশিল পাড় ও রেবা রানী পাড়ের একমাত্র পুত্র, সৌরভ পাড় (২২), মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮ টা থেকে নিখোঁজ রয়েছে।

পরিবারের তথ্য অনুযায়ী, সর্বশেষ সৌরভ পাড়কে মঙ্গলবার রাত ৮ টায় হারতা বাজারে দেখা গেছে। এরপর থেকে তার মোবাইল ফোন, ফেসবুকসহ সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে। নিখোঁজ সৌরভ পাড় বানারীপাড়ার বিশারকান্দি ডিগ্রী কলেজ থেকে ২০২৫ সালে আই এ পাস করেছেন।

নিখোঁজ থাকার কারণে তার পিতা-মাতা, আত্মীয় স্বজন ও গ্রামের মানুষ গভীর উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন।

পরিচিতদের এবং জনগণের প্রতি পরিবারের আবেদন, যদি কেউ নিখোঁজ সৌরভকে দেখে থাকেন বা সন্ধান পান, তাহলে সরাসরি তার পিতা শুশিল পাড়ের মোবাইল নাম্বার 01726247472-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *