ফেনীর সোনাগাজীতে তৃষিতা শর্মা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

Spread the love

ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের তৃষিতা শর্মা নামে এক কিশোরী/তরুণী নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, তৃষিতা শর্মার বাবা তপন শর্মা এবং মা তন্দ্রা মজুমদার। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি তৃষিতার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে থাকলে অথবা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

তৃষিতা শর্মার সন্ধান পেতে যোগাযোগের নম্বর: ০১৮৫৯৪৪৭৭১২

নিখোঁজ তরুণীর সন্ধানে সহায়তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *