সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ও অচেনা নাম্বার থেকে ফোনের মাধ্যমে টিম্পল পালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির মূল কারণ হিসেবে খতিয়ে দেখা হয়েছে ধর্মীয়, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা।
ভুক্তভোগী জানান, তিনি স্পষ্টভাবে সব ধর্মকে শ্রদ্ধা করেন এবং কোনো ধর্মকে অবমাননা করেন না। কিন্তু ফারাবীর বিরুদ্ধে অভিযোগ করার পর তার নামে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে এবং যাচাই না করে তাকে মারার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আপনার ধর্মেও বলা আছে অন্য ধর্মকে ছোট করা বা নিন্দা করা ঠিক নয়। তাই যারা আমাকে হুমকি দিচ্ছে তারা নিজের ধর্মেরও বিরোধী কাজ করছে।”
তিনি জানান, এই ধরনের মিথ্যা ট্যাগ এবং গুজব ইতোমধ্যে প্রশাসনের নজরে এসেছে। গত দুই বছরে প্রশাসন ইতিমধ্যে দুই জনকে শাস্তি দিয়েছে। তিনি প্রশাসনের ওপর আস্থা রাখছেন এবং আশা করেন যে সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে।
“আমি সকলের কাছে অনুরোধ জানাই, আমাদের ধর্ম সনাতন কখনোই অন্য ধর্মকে নিন্দা করতে শেখায় না। কিন্তু সামাজিক মাধ্যমে আমাদের কমেন্টগুলো দেখলে অনেকেই ধর্মকে অবমাননার প্রচেষ্টা করছে। প্রশাসন ইতোমধ্যেই বিষয়টি অনুসন্ধান করছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত শাস্তি দেওয়া হবে,”
ভুক্তভোগী আরও জানান।তিনি বলেন, “বিদ্রঃ অচেনা নাম্বার থেকে কল ধরিনি, তবে ভুলবশত কলটি রিসিভ হয়ে গিয়েছিল। এরকম হুমকি প্রতিনিয়ত ফেসবুক মেসেঞ্জারে আসছে। প্রশাসন ইতোমধ্যে বিষয়টি তদারকি করছে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।”
ভুক্তভোগী সকলকে প্রশাসনের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং অনুরোধ করেন, কেউ গুজবের শিকার হলে সঠিক চ্যানেলে বিষয়টি জানাক।
ডিএমএন/