ভালুকায় প্রয়াত দীপু চন্দ্র দাসের পরিবারকে সনাতন বিদ্যার্থী সংসদের ৭ লাখ টাকার সহায়তা

Spread the love

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত দীপু চন্দ্র দাসের সহধর্মিণী ও কন্যা সন্তানের নামে সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশের পক্ষ থেকে ৭ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রায় রাণা জানান, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সংগৃহীত এই অর্থ দীপু চন্দ্র দাসের পরিবারের সহায়তার জন্য প্রদান করা হয়েছে। তিনি বলেন, ৭ লাখ টাকার প্যাকেজ না থাকায় আপাতত ৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে এবং বাকি ২ লাখ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষিত রয়েছে।

দীপু চন্দ্র দাসের পরিবারের হাতে সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের পক্ষ থেকে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।
দীপু চন্দ্র দাসের পরিবারের হাতে সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের পক্ষ থেকে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।

তিনি আরও বলেন, “এসভিএস–বাংলাদেশ এবং শ্রী কুশলবরণ চক্রবর্ত্তী স্যারের প্রতি আস্থা রেখে যে সকল শুভানুধ্যায়ী এই অনুদান পাঠিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের আরও আগে এই অর্থ প্রদানের ইচ্ছা থাকলেও কিছু বিশেষ কারণে কিছুটা বিলম্ব হয়েছে।”

এ সময় তিনি প্রয়াত দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনা করে বলেন, তার পরিবার যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে—সেই প্রার্থনা করেন তারা।

অনুদান প্রদানকালে সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *