নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদবরা

Spread the love

ভারত জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে ফাইনালে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছে। এই জয়ে সূর্যকুমার যাদবদের নেতৃত্বে ভারত ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল।

ফাইনালে নিউজিল্যান্ড ২৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায়। পাওয়ার প্লের ছয় ওভার শেষ হওয়ার আগেই তারা তিন উইকেট হারায়। টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিং ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ভারতের ব্যাটাররা শুরু থেকেই আগ্রাসী ছিলেন। অভিষেক শর্মা ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন। সঞ্জু স্যামসন ৮৯ এবং ইশান কিষাণ ৫৪ রান করেন। শেষদিকে শিভাম দুবে ও তিলক ভার্মা অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জেমস নিশাম তিনটি উইকেট নেন। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।ভারতের এই জয়টি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুইবারের শিরোপা এবং পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার একবারের জয়কে পেছনে ফেলে নতুন রেকর্ড স্থাপন করেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *