প্রদীপ সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ
নরসিংদী সদর উপজেলার পুরান থানার ঘাট এলাকার টেকপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী প্রিতম সরকার (১৬) গত ৭ জুন সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ প্রিতম সরকার নিতাই সরকারের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ জুন (রোববার) সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয় প্রিতম। এরপর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।
নিখোঁজ প্রিতম সরকারের পরিবার সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজের তথ্য:
নাম: প্রিতম সরকার, পিতা: নিতাই সরকার, ঠিকানা: টেকপাড়া, পুরান থানার ঘাট, নরসিংদী সদর, পরিচয়: এসএসসি পরীক্ষার্থী, যোগাযোগ:মোবাইল: ০১৬০৯-২৭২৪২০
প্রিতমকে দ্রুত খুঁজে পেতে পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডিএমএন/