বিশ্বশান্তি ও জীবের মঙ্গল কামনায় শ্রীমঙ্গলে ষোলপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও লোকনাথ বাবার পাদুকা উৎসব

Spread the love

শ্রীমঙ্গল প্রতিনিধি:

বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাৎসরিক পাদুকা উৎসব।
আগামী ১১ ফাল্গুন ১৪৩২ বাংলা (২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) মঙ্গলবার থেকে ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) শনিবার পর্যন্ত এই ধর্মীয় মহোৎসব চলবে। অনুষ্ঠানস্থল—
শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ক্রয়কৃত ভূমি, সবুজবাগ আবাসিক এলাকা (শ্রীশ্রী গোপাল জিউর আখড়ার পশ্চিমে), শ্রীমঙ্গল।
🕉️ কর্মসূচি ও পরিবেশনায় দলসমূহ

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাৎসরিক পাদুকা উৎসবের কর্মসূচি ও কীর্তনীয়া দলসমূহ।


🔸 ১১ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার)
বিকাল ৩.০১ মি. : শ্রীশ্রী লোকনাথ বাবার প্রতিকৃতি স্থাপন
বিকাল ৩.৩০ মি. : শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ
পরিবেশনায়: শ্রীযুক্ত অন্তর আচার্য্য, সবুজবাগ, শ্রীমঙ্গল
বিকাল ৫.৩০ মি. : ধর্মীয় আলোচনা
পরিবেশনায়: শ্রীযুক্ত জগদীশ চন্দ্র গোস্বামী, গোপীনাথ কুটির
রাত ১০.০০ মি. : পাদুকা উৎসবের শুভ অধিবাস
পরিবেশনায়: শ্রীশ্রী লোকনাথ ভক্ত সংঘ, সবুজবাগ ও লালবাগ

🔸 ১২ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি, বুধবার)
সকাল ৮.০১ মি. : পূজার্চনা
সকাল ৯.০১ মি. : বাল্যভোগ
দুপুর ২.০১ মি. : রাজভোগ
দুপুর ৩.০১ মি. : লোকনাথ বাবার জীবনী পাঠ ও আলোচনা
পরিবেশনায়: প্রকৌশলী তুষার কান্তি সরকার (উপদেষ্টা, লোকনাথ আশ্রম, ঢাকা)
রাত ৮.০১ মি. : ষোলপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস
পরিবেশনায়: শ্রীযুক্ত বিকাশ পাল, সিনিয়র শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়
🔸 ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার)
ব্রহ্মমুহূর্ত থেকে ষোলপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ
সার্বক্ষণিক নামসুধা পরিবেশনায়:
▪️ শ্রীশ্রী মিলন তীর্থ সম্প্রদায় – সাতক্ষীরা
▪️ শ্রীশ্রী মদনগোপাল সম্প্রদায় – বাগেরহাট
▪️ শ্রীশ্রী ব্রজগোপী সম্প্রদায় – সাতক্ষীরা
▪️ শ্রীশ্রী মনিকা সম্প্রদায় – কুমিল্লা
▪️ শ্রীশ্রী সুরধ্বনি সম্প্রদায় – শ্রীমঙ্গল
🔸 ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি, শুক্রবার)
সকাল ৮.০১ মি. থেকে নিয়মিত পূজা, ভোগ ও সন্ধ্যা আরতি
🔸 ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি, শনিবার)
সকাল ৬.০১ মি. : প্রতিকৃতিসহ নগর পরিক্রমা
সকাল ১০.০১ মি. : দধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়
আয়োজকরা জানান, উৎসব উপলক্ষে যেকোনো প্রকার দান সাদরে গ্রহণ করা হবে। সর্বস্তরের ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে পরিবারসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *