দেবত্ব সম্পত্তি উদ্ধার ও রক্ষায় বিশেষ দায়িত্ব পেলেন বিএমজেপির যুগ্ম মহাসচিব পল্টন দাস

Spread the love

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)-এর যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ এবং একই সঙ্গে দলের ‘দেবত্ব সম্পত্তি উদ্ধার ও রক্ষা কমিটি’-এর আহ্বায়ক/সমন্বয়কের দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পল্টন দাস।

দেবত্ব সম্পত্তি উদ্ধার ও রক্ষায় বিশেষ দায়িত্ব পেলেন বিএমজেপির যুগ্ম মহাসচিব পল্টন দাস

এক বিবৃতিতে তিনি বলেন, দলের সভাপতি, মহাসচিব এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্বকে তিনি শুধু সাংগঠনিক দায়িত্ব নয়, বরং দেশের ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি ও ন্যায্যতার সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

পল্টন দাস বলেন, দেবত্ব সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণ দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বিষয়। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, দেবত্ব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। দেশের যেকোনো প্রান্তে দেবত্ব সম্পত্তি নিয়ে জটিলতায় পড়া ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।

বিবৃতিতে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর সহযোগিতা, সমর্থন ও আশীর্বাদ কামনা করেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *