শারীরিক প্রতিবন্ধী শাওন কুমার দের পাশে দাঁড়ানোর আহ্বান বিশ্ব হিন্দু মহাজোট ফাউন্ডেশনের

Spread the love

শারীরিক প্রতিবন্ধী ও অসহায় সনাতনী যুবক শাওন কুমার দে (২৭)-এর চিকিৎসা ও জীবনযাত্রার সহায়তায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু মহাজোট ফাউন্ডেশন বাংলাদেশ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জন্মের পর থেকেই নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হওয়ায় শাওন কুমার দে স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। ছোটবেলা থেকে তার বাবা অত্যন্ত কষ্ট করে তাকে লালন-পালন করেন। হুইলচেয়ারে করে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে পড়াশোনা ও জীবনের প্রতিটি কঠিন সময়ে তিনি ছেলের পাশে ছিলেন।

পরিবারের দাবি, পারিবারিক নানা সমস্যার কারণে শাওনের মা অনেক আগেই তাদের ছেড়ে চলে যান। এরপর তার বাবা একাই তাকে বড় করে তোলেন এবং কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেন। পরবর্তীতে শাওন কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শুরু করেন।

তবে ২০২৫ সালে তার বাবা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলে শাওনের জীবন আরও কঠিন হয়ে পড়ে। বর্তমানে তিনি সম্পূর্ণ একা জীবনযাপন করছেন।

বিশ্ব হিন্দু মহাজোট ফাউন্ডেশন বাংলাদেশ জানায়, শাওন শারীরিক প্রতিবন্ধী হলেও মানসিকভাবে দৃঢ়। তিনি ভিক্ষা নয়, নিজের কাজের মাধ্যমে সম্মানের সঙ্গে বাঁচতে চান। তাই মানবিক বিবেচনায় সমাজের সকলের প্রতি তার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর জন্য দেওয়া নম্বরগুলো হলো—

বিকাশ: 01993740731

নগদ: 01615434249

রকেট: 019937407314

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য সহযোগিতাও শাওন কুমার দের জীবনসংগ্রামে নতুন আশা জাগাতে পারে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *