ডা. প্রীতিশ বিশ্বাসের সফল অস্ত্রোপচারে নেছারাবাদে একসঙ্গে তিন সন্তানের জন্ম

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট সেবা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে। প্রসূতি মা ও নবজাতক তিনটি সন্তান বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার ইন্দুরহাট এলাকার ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম সম্পন্ন হয় এবং বর্তমানে মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস।

তিনি জানান, “মা ও তিন নবজাতকই সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে।”

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকায় কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *