আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড

Spread the love

জুলাই অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। রায়ে এ মামলার মোট ২৮ জন আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। নিরস্ত্র অবস্থায় বুক পেতে দাঁড়িয়ে থাকার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা কোটা সংস্কার আন্দোলনকে আরও তীব্র করে তোলে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানের রূপ নেয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *