পিরোজপুর-২: বিএনপি প্রার্থী সোহেল মনজুরের সমর্থনে উঠান বৈঠক, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুরের সমর্থনে উঠান বৈঠক আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
উঠান বৈঠক অনুষ্ঠিত হবে দূর্গাকাঠী বাজারে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৬)। আয়োজনে থাকছে ৮নং সমুদয়কাঠী ইউনিয়ন, ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

পিরোজপুর-২: সোহেল মনজুরের সমর্থনে উঠান বৈঠকের প্রস্তুতি চলছে
পিরোজপুর-২: সোহেল মনজুরের সমর্থনে উঠান বৈঠকের প্রস্তুতি চলছে


স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঠকের প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে এবং নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য অপেক্ষা করছেন। বৈঠকে এলাকার জনগণকে বিএনপির নির্বাচনী প্রস্তাবনা এবং ৩১ দফা বাস্তবায়নের পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হবে।
উঠান বৈঠকটি স্থানীয় রাজনীতিতে সরাসরি জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *