পঞ্চগড়ে কিশোরী নিখোঁজ, সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় পরিবার

Spread the love

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে এক ছাত্রী গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

নিখোঁজ ছাত্রী ধরিত্রী রানী।
নিখোঁজ ছাত্রী ধরিত্রী রানী।

নিখোঁজ ছাত্রীর নাম ধরিত্রী রানী। তিনি নীলার দাঙ্গা এলাকার বাসিন্দা খিতিশ চন্দ্র বর্মন ও দিপালী রানীর কন্যা। পরিবার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার পর থেকে ধরিত্রী রানীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যদি কেউ ধরিত্রী রানীকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📞 যোগাযোগ:
০১৮২৬-৭৯০৯৪৬
০১৭৫৪-৫৫০১৭২
এ ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ধরিত্রী রানীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে পরিবার।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *