নেছারাবাদের সমুদয়কাঠীতে অজ্ঞাত ব্যক্তিকে শিরশ্ছেদ করে হত্যা, মোটরসাইকেলে পালিয়েছে দুই দুর্বৃত্ত

Spread the love

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ৮নং সমুদয়কাঠী ইউনিয়নের বিনায়েকপুর এলাকায় একটি ইটভাটায় এক অজ্ঞাত ব্যক্তিকে নির্মমভাবে শিরশ্ছেদ করে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত।

ইটভাটায় প্রবেশের সময় মোটরসাইকেলে তিন ব্যক্তি—ঘটনার আগের মুহূর্তের দৃশ্য।
ইটভাটায় প্রবেশের সময় মোটরসাইকেলে তিন ব্যক্তি—ঘটনার আগের মুহূর্তের দৃশ্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বিনায়েকপুর এলাকার একটি ইটভাটায় ধারালো অস্ত্র দিয়ে ওই অজ্ঞাত ব্যক্তিকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

“ঘটনার পর মোটরসাইকেলে করে দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।”
“ঘটনার পর মোটরসাইকেলে করে দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে সন্দেহভাজন দুই ব্যক্তির ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নেছারাবাদে হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত দুই ব্যক্তি।
নেছারাবাদে হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত দুই ব্যক্তি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে— ছবিতে থাকা ব্যক্তিদের কোথাও দেখা গেলে দ্রুত নিকটস্থ থানায় বা পুলিশকে খবর দিতে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *