কুমিল্লার মুরাদনগর উপজেলার পোদ্দার বাড়ি সার্বজনীন মন্দিরের পূজার স্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শনিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এই ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মন্দির প্রাঙ্গণে অসামাজিক কার্যকলাপ ও নেশার আড্ডা চলছিল। এ বিষয়ে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে মন্দিরের পূজার স্থানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে স্থাপনাটির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আরও জানান, মন্দিরটি ধর্ম বিষয়ক মন্ত্রীর বাসভবনের অদূরে অবস্থিত। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমএন/