পাবনায় পুকুর খননে উদ্ধার প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ

Spread the love

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর এলাকায় পুকুর খনন করার সময় একটি প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের লাল দিঘি এলাকা থেকে পুলিশ মূর্তির এই অংশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সুলতানপুর এলাকার লাল দিঘির পূর্ব পাড়ে ব্যক্তিগত জমিতে পুকুর খননের কাজ চলছিল। খনন চলাকালীন মাটির গভীর থেকে কালো পাথরের খোদাই করা একটি বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে পরীক্ষা করে দেখা যায়, এটি একটি প্রাচীন বিষ্ণু মূর্তির নিচের অংশ। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তির অংশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বর্তমানে এটি থানা হেফাজতে সংরক্ষিত আছে।

বিষয়টি ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মূর্তির এই অংশটি কতটা প্রাচীন এবং এর ঐতিহাসিক গুরুত্ব কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে এটি জাদুঘর বা প্রত্নতত্ত্ব সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগেও পাবনার চাটমোহরসহ আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন সময়ে প্রাচীন আমলের মূল্যবান প্রত্নসম্পদ ও দেব-দেবীর মূর্তি উদ্ধার হয়েছে। স্থানীয়দের মতে, এই অঞ্চলটি প্রাচীনকালে সমৃদ্ধ জনপদ ছিল, যার প্রমাণ এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *