দিনাজপুরের মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

Spread the love

দিনাজপুরের হিলিতে মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে তাকে উপজেলা আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে আটক করা হয়।

আটক শিক্ষক সাইফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বাঁশমুড়ি হাফেজিয়া মাদরাসায় কর্মরত ছিলেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *