২০২৬ ভোটে ২২৬ আসনে জয়ী হবো: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে তালিকা প্রকাশ করে দলের দৃঢ় আত্মবিশ্বাস দেখানো হয়েছে।

প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকার কারণে জয়ের সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে। ওরা (বিজেপি) ভোটের সময় টাকা ছড়ায়, অস্ত্র নিয়ে হামলা করে। এবার যদি বাইরের লোক ঢোকানো হয়, বাংলাকে অসম্মান করা হয়, তার দায়িত্ব নির্বাচন কমিশনের।”

দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই তিনটি আসনে অনীত থাপার ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চা–র সঙ্গে বোঝাপড়ায় রয়েছে। বাকি ২৯১ আসনে লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে মমতা ২২৬ আসন জয় করার পরিকল্পনা করছেন।

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে লড়বেন, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। ২০২১ সালে মমতা নন্দীগ্রাম থেকে পরাজিত হওয়ার পর ভবানীপুরে উপনির্বাচনে জয় পেয়েছিলেন। এবার ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনে হাইভোল্টেজ লড়াই নিশ্চিত।

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থী তালিকায়:

কলকাতা বন্দর: ফিরহাদ হাকিম

কামারহাটি: মদন মিত্র

ব্যারাকপুর: রাজ চক্রবর্তী

বরানগর: সায়ন্তিকা

রাজারহাট: অদিতি মুন্সি

জনপ্রিয় সাংবাদিক দেবদীপ পুরোহিত খড়দা আসনে

এবার টিকিট পাননি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। প্রার্থী তালিকায় জায়গা পেয়েছে ৫০ জন নারী, ৯৫ জন নিম্নবর্ণের ও ৪৭ জন মুসলিম।

মমতা বন্দ্যোপাধ্যায় মোদির উদ্দেশে বলেন, “আপনি গণতন্ত্রে বিশ্বাস রাখলে সামনে থেকে লড়ুন। ভোটের আগে দাঙ্গা বাধানোর চেষ্টা করলে আমরা ছাড়ব না। ২২৬-এর বেশি আসন পেয়ে জয়ী হব।”

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *