গোপালগঞ্জে দাম্পত্য কলহে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা

Spread the love

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দীপার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, দীপা স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে দেখে, দীপা ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপার সহপাঠী জেরভাস বিশ্বাস জানান, “আমরা পুরোপুরি ঘটনার বিবরণ জানি না, তবে শুনেছি দাম্পত্য কলহের পর ঝগড়ার কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। মৃত্যুর খবর পেয়ে আমরা সবাই শোকাহত।”

অন্য সহপাঠী রিফাত ইসলাম বলেন, “দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক ও মেধাবী। পড়াশোনায়ও তিনি অনেক ভালো ছিলেন। স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে।”

উল্লেখ্য, এই ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *