পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার লক্ষ্মণকাঠীতে অবস্থিত শ্রীশ্রী কালাচাঁদ মন্দির-এ আগামী ২ থেকে ৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (১৭–১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) পর্যন্ত তিন দিনব্যাপী ৬৩তম দোল উৎসব অনুষ্ঠিত হবে।উৎসব উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, মতুয়া সংকীর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কবিগানসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও সুধীজনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় হোলিকা দহন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। ভাগবত পাঠ করবেন ব্রজবিহারী শ্রী কানাই দাস (বরিশাল)।৩ মার্চ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। বিকাল ৫টা থেকে মতুয়াদের আগমন, মহামিলন ও মতুয়া সংকীর্তন শুরু হবে এবং রাতব্যাপী প্রসাদ বিতরণ চলবে।৪ মার্চ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে কবিগান। এতে পরিবেশনা করবেন অশোক চক্রবর্তী কবিপার্টি। কবি সরকার অঞ্জন চক্রবর্তী (নড়াইল) ও কবি সরকার কমল সরকার (বরিশাল) অংশ নেবেন।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের উপস্থিতি ও সহযোগিতায় উৎসবকে সফল ও উৎসবমুখর করে তোলা হবে। ভক্তদের স্বেচ্ছা অনুদান গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় রয়েছে শ্রীশ্রী কালাচাঁদ মন্দিরের সকল ভক্তবৃন্দ।
ডিএমএন/