চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

Spread the love

চট্টগ্রাম নগরীতে জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা।

উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লিটু সূত্রধর, হিরু সুশীল, সুমন দে, অরুপ দাশ রুবেল এবং শ্যামল দাশ।

এ সময় উপস্থিত ছিলেন নিউটন দেব, উৎস দে, দেবানন ভট্টাচার্য, পঙ্কজ ধর, দূর্জয় দাশ, শুভ দাশ, ইশানসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে শুভেচ্ছা বিনিময় এবং সংগঠনের সার্বিক সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *