কোটালীপাড়ায় হিন্দু নারীকে বিয়ে করে প্রতারণার অভিযোগ মুসলিম স্বামীর বিরুদ্ধে

Spread the love

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক হিন্দু নারীকে বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী এক নারীকে বিয়ে করেন কোটালীপাড়া উপজেলার ওই মুসলিম ব্যক্তি। বিয়ের তিন বছর পর তাদের সংসারে একটি সন্তানের জন্ম হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে তার স্বামী যোগাযোগ কমিয়ে দেন এবং একপর্যায়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান। এর মধ্যে বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছ থেকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত ছয় মাস ধরে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী ও সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না বলে জানা গেছে। বর্তমানে ওই নারী তার ও সন্তানের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোটালীপাড়ার সাংবাদিক সমাজ ও স্থানীয় বিশিষ্টজনদের কাছে সহযোগিতা চাইছেন।

স্থানীয়দের মতে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

তবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *