দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ও নিরাপত্তা জোরদারের দাবি, ২ অক্টোবর সংবাদ সম্মেলন

Spread the love

দেশের বিভিন্ন জেলায় দুর্গা প্রতিমা ভাঙচুর এবং হিন্দু ব্যবসায়ীদের চাঁদা না দিলে পুড়িয়ে মারার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা এবং পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাবে সংগঠনটি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে সংবাদমাধ্যমগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় দুর্গা প্রতিমা ভাঙচুর এবং হিন্দু ব্যবসায়ীদের চাঁদা না দিলে পুড়িয়ে মারার হুমকির প্রতিবাদ জানানো হবে সংবাদ সম্মেলনে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা এবং দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে একজন সাংবাদিক ও একজন চিত্র সাংবাদিক পাঠিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাঠানো চিঠিতে সংগঠনটি সংবাদমাধ্যমকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করার জন্য সংশ্লিষ্ট সম্পাদক ও বার্তা সম্পাদকের সদয় সম্মতি কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *