নেছারাবাদে ডোবায় পড়ে শিশু সার্থক সুতারের মর্মান্তিক মৃত্যু

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডোবায় পড়ে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দৈহারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সার্থক সুতার ওই এলাকার সৌরভ সুতারের ছেলে।

নেছারাবাদে ডোবায় পড়ে নিহত শিশু সার্থক সুতার

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘরে বসে গল্প করছিলেন। এ সময় সবার অগোচরে শিশু সার্থক ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *