চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

Spread the love

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো স্থাপিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’ (কেন্দ্রীয় মন্দির) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায় নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার (২০ এপ্রিল) মন্দিরটির দ্বারোদঘাটন করা হয়েছিল।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী এবং কো-চেয়ারম্যান অনিতা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সনাতন ধর্ম পরিষদের দাবির প্রেক্ষিতে ২০১১ সালে মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।মনোরম স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরের মূল স্থাপনার সম্পূর্ণ অর্থায়ন করেছে অদুল-অনিতা ফাউন্ডেশন। ট্রাস্টি অদুল কান্তি চৌধুরী এবং অনিতা চৌধুরীর ব্যক্তিগত অনুদানে এটি বাস্তবায়িত হয়। এর নকশা ও প্রকৌশল সহায়তা প্রদান করে ‘এস্ট্রো’ এবং ইন্টেরিয়র সজ্জায় যুক্ত ছিল ‘দি-অ্যাড কমিউনিকেশন’। সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটি।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *