চট্টগ্রামের ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইউনুস গ্রেপ্তার

Spread the love

নোয়াখালীর হাজিরহাট এলাকা থেকে র‍্যাব-৭ এর অভিযানে আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন হাজিরহাট তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই মামলার আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইউনুস চান্দগাঁও থানার ১১ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *