পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানাল ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ

Spread the love

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, নতুন বছর যেন কেবল ক্যালেন্ডারের পরিবর্তন না হয়ে মানুষের জীবনে মঙ্গল, শান্তি ও আলোর বার্তা নিয়ে আসে। প্রতিটি দিন যেন ন্যায়, ধর্ম ও মানবিকতার পথে পরিচালিত হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় বার্তায়।

এতে আরও বলা হয়, ধর্মীয় ও ঐতিহ্যগত চেতনাকে ধারণ করে বৈদিক ও সনাতনী আদর্শের প্রতিফলন ঘটানোই সংগঠনের লক্ষ্য। “গর্বের সঙ্গে বলুন—আমি হিন্দু, আমি বৈদিক, আমি সনাতন”—এই আহ্বানের মধ্য দিয়ে আত্মপরিচয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নববর্ষের এই শুভক্ষণে সংগঠনটির পক্ষ থেকে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *